ঢাকা |
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ১৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় বৈচিত্র্যময় সিলেট কর্তৃপক্ষের উদ্যোগে নগরীর উপশহরস্থ একটি কনফারেন্স হলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।
সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক রুহুল ইসলাম মিঠু’র সঞ্চালনায় ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী কবি ও সাহিত্যক ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদয়াপন অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের যাত্রায় পত্রিকাটি যে ভাবে সততা, ন্যায় পরায়ণতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বৈচিত্র্যময় সিলেট পত্রিকা শুধুমাত্র একটি সংবাদপত্র নয়, এটি সিলেটের সংস্কৃতি, ঐতিহ্য এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এই অর্জন শুধু পত্রিকার নয়, এটি আমাদের সমাজ এবং সাংবাদিকতার জন্যও এক গর্বের বিষয়।
প্রধান অতিথি পত্রিকার সম্পাদক, সাংবাদিক এবং কর্মরত সকল কর্মীদের ধন্যবাদ জানান। যারা নিরলস প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে এই পথচলাকে সফল করেছেন। পত্রিকাটি ভবিষ্যতে সব সময় সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে, এটাই প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে ইয়াকুব আলী তুহিন’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈচিত্র্যময় সিলেট’র ১৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুদ্দীন রাসেল, সিলেট সিটি প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, বৈচিত্র্যময় সিলেট পত্রিকার হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি বাদল আহমদ, সাংবাদিক কামাল আহমদ, সাংবাদিক তোফায়েল আহমদ, ব্যবসায়ী নাজিম উদ্দিন, সাংবাদিক ইসমাইল আলী টিপু, সিনিয়র কবি ও সাহিত্যিক মিজানুর রহমান মিজান, কবি ও সংগঠক মোহাম্মদ আরজু মিয়া, সাংবাদিক কবি ও সাহিত্যিক হাফিজুল ইসলাম লস্কর, কবি অজিত কুমার সিংহ, কবি ও সংগঠক মোহাম্মদ শামিম মিয়া, কবি ও সাংবাদিক ইয়াকুব আলী তুহিন।
অনুষ্ঠান শেষে বৈচিত্র্যময় সিলেটের পক্ষ থেকে সম্পাদক আবুল কাশেম রুমন প্রধান অতিথি হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী কবি ও সাহিত্যক ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান শেষে জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
৪ সেপ্টেম্বর ২০০৮ সালে সিলেট থেকে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন অদ্যাবধি নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছেন। প্রতি বছরের ন্যায় চলতি বছর বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক, বার্তা সম্পাদক, সহ সম্পাদকবৃন্দ, স্টাফ রিপোর্টার, কর্মরত সাংবাদিক, উপজেলা প্রতিনিধির উপস্থিতিতে নানা আয়োজনের মাধ্যমে বর্ষপূতি অনুষ্ঠান উদযাপন করা হয়। বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।