সন্ত্রাসী হামলায় বিয়ানীবাজারের ডাঃ মুজিবুল গুরুতর আহত

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

সন্ত্রাসী হামলায়  বিয়ানীবাজারের ডাঃ মুজিবুল গুরুতর আহত

সন্ত্রাসী হামলায় ওসমানী মেডিকেলের ডা: মুজিবুল হক গুরুতর আহত হয়েছেন। তিনি রবিবার দিবাগত রাত ১০ টায় হাসপাতাল থেকে নবাব রোডস্থ বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের আক্রমনের শিকার হন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির বাগন গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি অনেকটাই আশংকামুক্ত বলে সূত্র নিশ্চিত করেছে।

ওসমানী মেডিকেল থেকে বাসায় ফেরার পথে তিনি এ হামলার শিকার হন বলে জানান ডা. মুজিবের ভাই খসরুল হক। এসময় সন্ত্রসীরা থাকে স্টেপিং করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মেডিকেলের সিনিয়র ডাক্তাররা অস্ত্রপাচার করেন বলে জানান তিনি।

উল্লেখ্য ডা: মুজিবুল হক বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির কেন্দ্রিয় সহ-সভাপতি ও সিলেট শাখার সাধারণ সম্পাদক এবং সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 

তার পাশাপাশি তিনি বিয়ানীবাজারে প্রতি শুক্রবার তার বাবার নামে তৈরি আব্দুল লতিফ চ্যারিটিবল ট্রাস্টে নামমাত্র মূল্য সেবা দিয়ে দিয়ে থাকেন।

ডা: মুজিবুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবীতে সংবাদ মাধ্যমে যৌথ বিবৃতি প্রদান করেছেন শিশু বিভাগের অধ্যাপক ডা: এম এ মালিক, অধ্যাপক ডা: মনোজ্জির আলী, সহযোগী অধ্যাপক ডা: প্রভাত রঞ্জন দে, সহকারী অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক ডা: এম এ হাই মিয়া, সহকারী অধ্যাপক ডা: আখলাক আহমেদ ও রেজিষ্ট্রার ডা: মোহাম্মদ জাকির হোসেন।

এই সংবাদটি 572 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ