শ্রীমঙ্গলে শিশুসহ গৃহবধূ নিখোঁজ

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

শ্রীমঙ্গলে শিশুসহ গৃহবধূ নিখোঁজ

বিশেষ প্রতিনিধি : নিখোঁজের এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন খুঁজে পাওয়া যায়নি শ্রীমঙ্গলের গৃহবধূ শিউলি রানী দত্ত ও পাঁচ বছরের কন্যা শিশু হো দত্ত ঐশিকে। এ ব্যাপারে নিখোঁজের দিন ৯ নভেম্বর নিখোঁজ শিউলি দত্তর স্বামী আশীষ চন্দ্র দত্ত শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি করেন। আশীষ দত্ত জানান, ৯ নভেম্বর বুধবার মেয়েকে নিয়ে তার স্ত্রী শিউলি ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের কেজি সেকশনে নিয়ে যান। স্কুল ছুটির পর মেয়েকে বাড়ি ফেরার পথে মা-মেয়ে দু’জনেই নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, মা-মেয়ের সন্ধান পেতে পুলিশ তৎপর রয়েছে।

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ