শ্রীমঙ্গলে বজ্রপাতে মৎস্যজীবি যুবক নিহত

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকার এক মৎস্যজীবি যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, ৪ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে হাইল হাওরে মাছের জাল দিয়ে ফেরার পথে বজ্রপাত পড়ে গুরুতর আহত হয় ভুনবীর লামাপাড়া এলাকার বাসিন্দা নিবাস সরকার (২৪)। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত নিবাস ভুনবীর ইউনিয়নের লামা পাড়া গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহত নিবাসের আত্মীয় সোমা বিশ্বাস জানান, নিবাস খুবই দরিদ্র পরিবারের সন্তান। সেই ছিলো তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে লাশ বহন করে এনে সৎকার করার মতো অর্থই তার পরিবারের কাছে নেই।

এই সংবাদটি 371 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ