শ্রীমঙ্গলে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা সহ নিহত ২

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬

শ্রীমঙ্গলে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা সহ নিহত ২

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় মিরপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুজাত মিয়া (৩০) নিহত হয়েছেন।
১০ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল-মিরপুর সড়কের সাতগাও এলাকায় সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় তার ছোট ভাই জাবেদ মিয়া (২৫) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে অবস্থার জাবেদ মিয়ার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন কর্ত্যবরত চিকিৎসক। সুজাত ও জাবেদ মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামের তোতা মিয়ার পুত্র।
পুুলিশ এবং স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাহুবল উপজেলার মিরপুর থেকে মোটর সাইকেলযোগে মিরপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুজাত মিয়া ও তার ভাই জাবেদ মিয়া তাদের ফুফাত ভাই রুবেল মিয়ার বিয়েতে যোগ দেয়ার জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি কামাইচড়া চা বাগান এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় এদের্ ঘটনা স্থলেই যুবলীগ সুজাত মিয়া মার যান ।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দেবাশীষ দাস সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত জাবেদকে আশংকাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ট্রাক্টর নং (মৌলভীবাজার-ই ১১-০০২৪) পুলিশ আটক করেছে। চালক পালিয়ে গেছে।

অপর দূর্ঘটনায় যুবকের মৃত্যু
শ্রীমঙ্গল উপজেলায় সিএনজির চালিত অটোরিকশার ধাক্কায় মাছুম বকস (২২) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের ইসুুফপুর এলাকা এ ঘটনাটি ঘটে। নিহত মাছুম বকস শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোওয়াগাও গ্রামের আছকর বকস এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছুম বকস বাইসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে ইউসুফপুর এলাকায় পেছন দিক থেকে একটি সিএনজির চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। শ্রীমঙ্গল থানার সহকারি উপপরিদশ (এএসআই) শাহেদা বেগম বিষয়টি নিশ্চিত করেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি 468 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ