ঢাকা |
প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার বেলা পৌনে ২টায় বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।
বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ শরীফে জিয়ারত করতে যাবেন তিনি। সেখান থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী। জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।