ঢাকা |
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
মুস্তাফা আহমদ (ময়না মিয়া)র দাফন সম্পন্ন। মরহুমের পৈত্রিক নিবাস বিয়ানীবাজার উপজেলার কালাইউরা গ্রামে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর সোমবার বাদ আসর কালাইউরা গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুম মুস্তাফা আহমদ (ময়না মিয়া) কে গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। এর আগে বাদ জোহর হযরত শাহজালাল দরগাহ মসজিদে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্টিত হয়।
মুস্তাফা আহমদ (ময়না মিয়া) রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দাড়িয়াপাড়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫। বর্ণাঢ্য জীবনের অধিকারী মুস্তাফা আহমদ (ময়না মিয়া) ছিলেন সরকারী চাকুরীজীবি। তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান করণীক (হেড ক্লার্ক) থেকেই অবসর গ্রহণ করেন। ঈমানী চেতনা দীপ্ত এই ব্যক্তিত্ব দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভূগছিলেন। গত বছর খানেক আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। এসব অসুস্থতাকে তিনি খুব স্বাভাবিকভাবে দেখতেন এবং বলতেন এসবই ঈমানের পরীক্ষা।
ব্যক্তিগত জীবনে সফল এই ব্যক্তিত্ব তিন ছেলে ও তিন মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড়ছেলে বৃটেনে ও মেঝো মেয়ে আমেরিকায় অবস্থান করছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।