মোগলাবাজারে তালামীযে ইসলামিয়ার র‍্যালি

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

মোগলাবাজারে তালামীযে  ইসলামিয়ার র‍্যালি

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখা ও বৃহত্তর মোগলাবাজারবাসীর যৌথ উদ্যোগে ‘মুবারক র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, বাদ যুহর এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মোগলাবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎
‎র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র নির্বাহী সভাপতি মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী।

র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সহ সভাপতি ইমরান আহমদ সুফি, রহিমিয়া দারুল কুরআন কমপ্লেক্স এর পরিচালক মাওলানা মারুফ আহমদ জুনেদ, সিলেট জেলা আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক হাফিয রওনক আহমদ জামি।

এসময় ‎আরো উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা সভাপতি শামসুল ইসলাম, মোগলাবাজার থানা সভাপতি জামিল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, অর্থ সম্পাদক আলা উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রমুখ।

এই সংবাদটি 272 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ