ঢাকা |
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন শুক্রবার (২৭ মার্চ) ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে।
আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে একই সময়ে দুটি পৃথক সংগঠন-শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন ও শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ সভা আয়োজন করেছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়।
আদেশে পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উভয় সংগঠনের সম্মেলনও স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম সাংবাদিকদের বলেন, “জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল রানা জানান, “পুলিশ মাঠে অবস্থান করছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে সাধারণ মানুষকে বিষয়টি জানাতে নির্দেশ দিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।