ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
মাধবপুর উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলার বিভিন্ন ফেসবুক গ্রুপে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে একাধিক অভিযোগ উত্থাপন করেন।
অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের বাড়ির পাশেই কীভাবে পোস্টিং পেয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি রোগীদের কাছ থেকে সর্বনিম্ন ২০ টাকা না নিলে প্রয়োজনীয় ওষুধ দেন না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া নিয়মিত সময় সকাল ৯টার পরিবর্তে অনেক সময় ১০টার পর ক্লিনিক চালু করেন এবং রোগীদের ডেকে আনতে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি নিজের বাসার ওষুধের প্রচার করেন এবং রোগীদের সেগুলো কিনতে প্রলুব্ধ করেন। কোনো তরুণী রোগী এলে দীর্ঘ সময় গল্পে মেতে থাকার অভিযোগও রয়েছে, যার ফলে অন্য রোগীদের অপেক্ষা করতে হয়।
অভিযোগকারী দাবি করেন, হঠাৎ পরিদর্শন করলে এসব অনিয়মের সত্যতা পাওয়া যাবে।
এদিকে, ক্লিনিকের বিভিন্ন সরঞ্জাম নিয়মিত চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। যদিও কর্মকর্তার বাড়ি ক্লিনিকের কাছেই হওয়ায় বিষয়টি স্থানীয়দের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। চুরির ঘটনায় নিরীহ এলাকার যুবকদের জড়ানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে অনেকেই এখন ক্লিনিকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। একাধিকবার অভিযোগ করা হলেও তাকে বদলি করা হয়নি।
এক ভুক্তভোগী নারী জানান, তিনি ওষুধ নিতে গেলে তাকে কেবল এন্টাসিড দেওয়া হয়, অন্য কোনো ওষুধ নেই বলে জানানো হয়। তবে পরিচিত কেউ গেলে প্যাকেটভর্তি ওষুধ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।