ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় (০১) এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তেলবাহী বগি থেকে জ্বালানি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে নিরাপত্তা জোরদার করা হয়।
খবর পেয়ে মনতলা বিওপি থেকে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য লুটপাট প্রতিরোধে ব্যবস্থা নেয়। পরবর্তীতে সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তারা বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।
দুর্ঘটনায় ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলবাহী দুটি বগি উদ্ধার করে লাইনে তোলা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। একটি বগি পাশের পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধারে সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।