বড়লেখায় সময়চিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধিকে ‘বিকল্প পা’ প্রদান

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

বড়লেখায় সময়চিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধিকে ‘বিকল্প পা’ প্রদান

বড়লেখা অফিস: সময়চিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে বড়লেখার এক প্রতিবন্ধিকে ‘বিকল্প পা’ প্রদান করা হয়েছে।
উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ‘গছাকোনা’ গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে জন্মগত ভাবে প্রতিবন্ধি আলা উদ্দিন (আলাই) কে এ ‘বিকল্প পা’ (বগলী) প্রদান করা হয়।

১৬ আগস্ট শুক্রবার বিকেলে সময়চিত্রের বড়লেখা অফিসে উক্ত ‘বিকল্প পা’ (বগলী) প্রদান কালে উপস্থিত ছিলেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল হক, ইটাউরি নিবাসী বিশিষ্ঠ শিক্ষাবিদ কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য সাজু আহমদ, সময়চিত্রের পরিচালক সাবেক ১ নং ওয়ার্ড সদস্য মিছবাউল হক মিনু, সাপ্তাহিক বড়লেখার ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদ খান, সময়চিত্রের বড়লেখা প্রতিনিধি ছাদেক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সময়চিত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.ফয়জুল হক শিমুল’র উদ্যোগে ও সৌদি প্রবাসী সময়চিত্র ফাউন্ডেশনের পরিচালক এনাম উদ্দিনের অর্থায়নে উক্ত বিকল্প পা (বগলী) তাকে প্রদান করা হয়।

এই সংবাদটি 799 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ