ঢাকা |
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
বড়লেখা অফিস: উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি বাজার ও তৎসংলগ্ন একটি বাড়ীর মধ্যে দীর্ঘদিন থেকে চলে আসা মদ ও জুয়ার আসর প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ করা হয়।
১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদের নেতৃত্বে জুয়ার আসর উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন আহমদ, অফিসার ইনচার্জ ইয়াসীনুল হক, ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.ফয়জুল হক শিমুল, ১নং ওয়ার্ড সদস্য সাজু আহমদ, ২নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ, ৩নং ওয়ার্ড সদস্য সিরাজ উদ্দিন, ওয়ার্ড সদস্য কবীর আহমদ, সুনাম উদ্দিন আব্দুর রহীম উনু, ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি ফজলুর রহমান বেলাই, যুবলীগ সভাপতি আব্দুল করিম সহ এলাকার সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে উল্লেখিত স্থানে পরবর্তীতে মদ ও জুয়ার আসর বসালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি প্রদান করা হয় এবং অভিযুক্তদের ৩ দিনের মধ্যে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভবিষ্যতে আর এ রকম কার্যকলাপে জড়িত হবেনা মর্মে অঙ্গিকারনামা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য: ইটাউরি বাজারের জবলু হোটেল তল্লাসী চালিয়ে পুলিশ মদ ও জুয়ার আসর উচ্ছেদ করে হোটেলটি তালাবদ্ধ করে এবং ইটাউরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ‘লাইলন’ মিয়ার খালিবাড়ীর পুরনো জুয়ার আসর উচ্ছেদ করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।