ঢাকা |
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর বলেছেন, আগামী এক বছরের মধ্যে পৌর এলাকা একটি আধুনিক-আদর্শ পৌরসভায় রুপ নেবে। পুরো পৌরশহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে পৌর এলাকার ফুটপাত অপসারণ করা হয়েছে। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে পৌর এলাকায় অবস্থান করতে পারছে। তিনি বলেন, অচিরেই লাসাইতলায় স্থাপিত পরিবহণ স্ট্যান্ডে সকল যানবাহন নিয়ে যাওয়া হবে। তিনি এজন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মেয়র মো. আব্দুস শুকুর বলেন, সরকার মুজিব বর্ষ উপলক্ষে ঘরবাড়ি নির্মান কাজ এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চলমান এ প্রকল্পে বিয়ানীবাজারের প্রশাসন- জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভায় মেয়রের কার্যালয়ে অনুষ্টিত চা-চক্রে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
উপস্থিত সাংবাদিকরাও পৌরসভার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে চলমান প্রকল্প দ্রুত এগিয়ে নিতে মেয়রের প্রতি আহবান জানান। পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।