বিয়ানীবাজার থানার ওসির বদলী

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

বিয়ানীবাজার থানার ওসির বদলী

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর করের বদলীর আদেশ হয়েছে।বিয়ানীবাজার থানা সূএে জানা যায়, যথানিয়মে তার আবেদনের প্রেক্ষিতে এই বদলী বলে জানান । তাকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

বিয়ানীবাজার থানায় যোগদানের পর থেকে ওসি অবণী এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন করেন। তিনি একজন ক্রীড়ামনষ্ক অফিসার হিসেবে সর্বত্র পরিচিতি পান। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল ও আরো নানাকারণে তিনি একাধিকবার সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কার লাভ করেন। চলমান করোনা পরিস্থিতির শুরুর দিকে লকডাউন কার্যকর ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে রাখতে প্রশংসনীয় ভ‚মিকা পালন করেন।

ওসি অবণী শংকর করের মেয়াদে বিয়ানীবাজার থানা এলাকায় ডাকাতির পরিমাণ অনেকটা কমে যায়। এছাড়াও একাধিক হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতার করে সুনাম অর্জন করেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি দীর্ঘদিন রাজধানী যাত্রাাড়ি থানায়অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। অচিরেই তিনি নতুন পদায়ন হওয়া অফিসার ইনচার্জের কাছে দায়িত্বভার হস্তান্তর করবেন বলে জানা গেছ।

এই সংবাদটি 585 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ