ঢাকা |
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
সিদ্দিক আহমদঃ বিয়ানীবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স কোর্সে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২৪৫ টি আসন বৃদ্ধি করে ৬৫০ এ উন্নীত করা হয়েছে। এ বছর থেকেই এই আসনে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে।
কলেজ সূত্রে জানা যায়, অনার্স কোর্স কলেজে চালু হবার পর থেকে ৬ টি বিভাগের মোট ৪০৫ টি আসন ছিল। শুরুতেই বাংলা বিভাগে ৬৫টি, ইংরেজিতে ৫০টি, রাষ্টবিজ্ঞানে ৮০টি, অর্থনীতিতে ৭০টি, হিসাববিজ্ঞানে ৭০টি এবং ব্যবস্থাপনায় ৭০টি আসন ছিল। অনার্স কোর্সের “দর্শন” বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ৫০ টি আসনে যুক্ত হয়েছে। বর্তমানে ৬টি বিভাগের আসন সংখ্যা ১শতটি করে ৬শত আসনে উন্নীত করা হয়েছে এবং নতুন যুক্ত হওয়া দর্শন বিভাগে ৫০টি আসন নিয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ৬৫০ টি আসনে উন্নীত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ জানান, আজকের এই কলেজের অবস্থান শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এসেছে। অনার্স থেকে শুরু এ বছর মাস্টার্স শুরু হয়েছে। এজন্য শিক্ষামন্ত্রীর কাছে বিয়ানীবাজারবাসী ও কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।