বিয়ানীবাজারে ৭০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

বিয়ানীবাজারে ৭০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

বিয়ানীবাজার থানার এসআই রুমেন আহমদের নেতৃত্বে সঙ্গীয় এসআই শাহ মোঃ হিমেল,এসআই রাব্বী এএসআই রতন মিয়া,এএসআই জিতু মিয়া সহ ১। মোঃ রুহুল আমিন খান (২৪), ২। মো আব্দুর রহমান (৩৫) দ্বয়কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাতে আটক করেন। আসামীদ্বয় মেওয়া পূর্ব সাকিনের দুদু খান ও ছমির খানের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০/০৬/২০২১ ইং তারিখ অত্র থানাধীন ৫ নং কুড়ার বাজার ইউনিয়নের দক্ষিণ আঙ্গারজোর সাকিনস্থ কুশিায়ারা ব্রিকস ফিল্ডের পশ্চিম পাশে চেংরী ব্রীজের পশ্চিম দক্ষিণ পাশে রাস্তার উপর হইতে রাত ১০.৩৫ ঘটিকার সময় ১। আসামী মোঃ রুহুল আমিন খান কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপস্থিত লোকজনের সামনে আটক করা হয়। উক্ত আসামী কোথা হইতে ইয়াবা ট্যাবলেট আনিয়াছে জিজ্ঞাসাবাদে সে জানায় মেওয়া পূর্ব সাকিনের অপর আসামী মোঃ আব্দুর রহমানের নিকট হইতে ইয়াবা আনিয়াছে। আসামী মোঃ রুহুল আমিন খানের বর্ননা মতে ও তাহার দেখানো মতে আব্দুর রহমানের দোকানের সামনে হইতে অপর আসামিকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সম্মূখে আসামীদ্বয়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় তাহার পরস্পর পরস্পরের সহায়তায় ইয়াবা ক্রয় বিক্রয় করে। অফিসার ইনচার্জ হিল্লোল রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে বলিয়া জানান।

এই সংবাদটি 405 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ