ঢাকা |
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
বিয়ানীবাজার থেকে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বেলা ২টার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত যুবক আব্দুল করিম লস্কর (৩১) জকিগঞ্জ উপজেলার পূর্ব কসকনকপুর গ্রামের মৃত রফিক আহমদ লস্করের ছেলে।
এ ঘটনায় বড়লাখার কাননগো বাজার এলাকায় একটি লাইটেসসহ জনতা ৫ অপহরণকারিকে আটক করেছে। তাদের একজনে বাড়ি বড়লেখা ও অপর ৪ জনের বাড়ি জুড়ি উপজেলায়। ধৃতরা হলো, আব্দুর রশিদ, মাহবুব, শাকিল, সুমন ও ফরমুজ।
অপহৃত যুবক এ্যাপেক্স ফার্মাসিউটিকেলের বিয়ানীবাজার উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ব্যবসার পাওনা টাকার জের ধরে অপহরণের এ ঘটনা ঘটে। দীর্ঘদিন পূর্ব থেকে ২০ হাজার টাকা পাওনা পরিশোধ না করায় ভিকটিমকে অপহরণ করা হয়। তিনি বলেন, বিয়ানীবাজার পৌরশহর থেকে তাকে একটি মাইক্রোতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে বড়লেখা এলাকার কানুনগো বাজারে গেলে স্থানীয় জনতা অপহরণকারীদের আটক করেন। ওই বাজারে যাওয়ার পর ভিকটিম করিম লস্কর গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে বের হতে চান এবং চিৎকার শুরু করেন। তখন বাজারের লোকজন ধাওয়া করে তাদের আটক করেন।
পরে বড়লেখা থানার পুলিশ এসে ভিকটিমসহ সবাইকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে বড়লেখা গিয়ে তাদেরকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে পুলিশ ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, অপহরণকারীদের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে মামলা করেছেন। প্রকৃত ঘটনা জানতে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। অপহরণকারীদের কাছ থেকে একটি মাইক্রো উদ্ধার করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।