বিয়ানীবাজারে হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্নঃ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ও আইকন মেডিকেল গ্রুপের পরিচালনায় আজ ২১ আগষ্ট রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে সন্ধা ছয় ঘটিকা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে দিন ব্যাপি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। হাসবুনাল্লাহ অরগানাইজেশন লাইভ শো’ উপস্থাপক মনজুরুল হাসানের পরিচালনায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়।


এসময় ক্যাম্পিং বাস্তবায়নের জন্য উপস্থিত ছিলেন হাসবুনাল্লাহ এর সদস্য সুহেল অাহমদ, তারেক অাহমদ, নওশাদ অাহমদ, শাহীন অাহমদ, রায়হান অাহমদ, ফরহাদ অাহমদ, ফয়সল অাহমদ, সাদিকুর রহমান খান, তানভীর অাহমদ, সাবের হোসেন, সাকের হোসেন, তানজীল হাসান তানজু সহ প্রমুখ।

আইকন ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীকের তত্ত্বাবধানে রক্তের গ্রুপ ক্যাম্পিং পরিচালনা করেন আইকনের অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ জাকির বিল্লাহ, সদস্য মাওলানা ফাহিম আহমদ, আব্দুল্লাহ আল ইমরান চৌধুরী, রেদওয়ান আহমদ প্রমুখ। উক্ত ক্যাম্পিং এ প্রায় পাঁচ শতাধিক ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পরে মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের পক্ষ থেকে আইকনের ফাউন্ডেশন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আইকন মেডিকেল গ্রুপের পরিচালনায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সমাপ্ত হয়।

এই সংবাদটি 456 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ