বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত

বিয়ানীবাজার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন তথ্য নিশ্চিত করেছে।

তবে, গোপনীয়তা রক্ষার স্বার্থে এ মুহূর্তে রোগী নাম-পরিচয় আপাতত জানানো হচ্ছে না। হাসপাতলের দায়িত্বশীলরা জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিশ্বস্ত সূত্রমতে, করোনা আক্রান্ত ঐ ব্যক্তি বিয়ানীবাজার জামান প্লাজার একটি জুয়েলারি দোকানের কারিগর। গত ১৮ এপ্রিল টাঙ্গাইল থেকে সে বিয়ানীবাজার এসেছে।

ইতিমধ্যে প্রশাসন তার থাকার বাসগৃহ লকডাউন করেছে।

এই সংবাদটি 597 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ