ঢাকা |
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
বিয়ানীবাজারে মসজিদের পানিতে ডুবে আবু তাহের (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বড় মসজিদ সংলগ্ন পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
আবু তাহের মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের আবুল কালামের ছেলে। সে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার যোহরের নামাযের উদ্দেশ্যে আবু তাহের মসজিদের দিকে রওয়ানা হয়। এরপর থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যার কিছুক্ষণ পুর্বে মসজিদের ইমাম ও ওই ছাত্রের চাচা মসজিদের পুকুরপাড়ে তার টুপি ও জুতা দেখতে পান এবং পরে মসজিদের পুকুরের খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত জানা গেছে, বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছহে। তিনি জানান, আমরা লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।