বিশিষ্ট সাংবাদিক, কবি, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্ষিকী ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

বিশিষ্ট সাংবাদিক, কবি, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্ষিকী ২৫ সেপ্টেম্বর

বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত একাধিকবারের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অবৈতনিক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের আমৃত্যু প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ১৫ তম মৃত্যুবার্ষিকী ২৫ সেপ্টেম্বর-২০২৫ বৃহস্পতিবার।
মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, এতিমদের মধ্যে খাবার পরিবেশন, মিলাদ মাহফিল ও দোয়ার ব্যাবস্থা করা হয়েছ।
সারাদিন ব্যাপি আহুত কর্মসূচিতে রয়েছে- বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে দরগাহস্থ মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া। বাদ মাগরিব হযরত শাহপরান (রহ:) লতিফিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে খতমে কুরআন শেষে, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে মরহুমের সহকর্মী, সাংবাদিক, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী, শিক্ষার্থী, আত্মীয় স্বজনদের সদয় উপস্থিত থাকার জন্য স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ সিলেটের সভাপতি হাসিনা মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 328 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ