ঢাকা |
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
স্টাফ রিপোর্টার :
বিয়ানীবাজার পৌরশহরকে যানজট মুক্ত করতে ১ নভেম্বর থেকে উচ্ছেদ অভিযান বিয়ানীবাজার শুরু করবে পৌরসভা। সড়ক ও ফুটপাত থেকে অস্থায়ী দোকান, অবৈধ গাড়ি পার্কিং ও ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশনা দিয়েছে পৌরসভা। আগামীকাল ৩০ অক্টোবরের মধ্যে সড়ক থেকে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
রোববার ও সোমবার পৌরশহর ও শহরতলী এলাকায় মাইকযুগে সড়ক মুক্ত রাখতে প্রচারণার পাশাপাশি পৌরসভার নির্দেশনা বিষয়টি জানিয়ে দেয়া হয়।বিয়ানীবাজার পৌরশহরের সবগুলো সড়ক ও ফুটপাত ভাসবান ব্যবসায়ী, যানবাহনের অবৈধ পার্কিসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। কিছু দিন পর পর পৌরসভা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কয়েকদিন যেতে না যেতেই আবার আগের অবস্থানে ফিরে আসে। এতে দেখা দেয় যানজট। আগামীকাল ৩০ অক্টোবরের পর থেকে সড়ক ও ফুটপাতে অবৈধ দখল থাকলে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক দণ্ড প্রদান করা হবে বলে প্রচারণায় জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।