ঢাকা |
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ২, ২০১৬
বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর বড়বাড়ি মৃত আব্দুল মন্নানের মেয়ে রেখা বেগম’র (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু মেনে নিয়ে রেখার পরিবার লাশ গোলস করানোর সময় শরীর জুড়ে আঘাতে চিহ্ন দেখে পুলিশে খবর দেন। সোমবার ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে পুলিশ আাটক করেছে।
জানা যায়, যৌতুক না পেয়ে স্বামী শাহজাহান দ্বিতীয় স্ত্রী রেখাকে নির্যাতন করতো। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানি হাসপাতালে ভর্তি করে শাহজাহান। রোববার রাতে ওসমানি হাসপাতালে চিকিৎসা না নিয়ে সে রেখাকে মুর্মূর্ষ অবস্থায় শ^শুড় বাড়ি ফতেহপুরে নিয়ে আসে। রাত ৩টার দিকে রেখার মৃত্যু হয়।
সোমবার সকালে রেখা মৃতদেহ গোসল করানোর সময় বিভিন্ন ধরনের নির্যাতন চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এ নিয়ে কানাঘুষা চলাকালে শাহাজাহান শ^াশুড়ি আখলিছা বেগমের কাছে রেখার হাসপাতালের সমস্ত কাগজ পত্রের ফাইল চেয়ে নেয়। লোকজন জড়ো হয়ে পুলিশে খবর পাঠানোর সময় সকলের অঘোচরে শাহাজাহান পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে
সিলেট ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রেখার সতিন পান্না জাহান, শ^াশুড়ি রেহানা বেগম ও শ^শুড় তজম্মুল আলীকে আটক করে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের তজম্মুল আলীর পুত্র শাহাজাহান এর সাথে রেখার বিয়ে হয়। বিয়ের তিন বছর পার হতেই যৌতুক দাবি করে রেখার উপর নির্যাতন চালানো হয়। রেখার তিন বছরের পুত্র সন্তান মারজান রয়েছে। মারজান পুলিশের কাছে জানায়, বাবা, বড়মা (রেখার সতিন) দাদা ও দাদি মাকে মারধর করতো।
বিয়ানীবাজার থানার এসআই দেবাশীষ জানান, খবর পেয়ে ফতেহপুর গিয়ে পরিবারের অভিযোগ শুনে মহিলা পুলিশ দিয়ে সত্যতা যাচাই করা হয়। রেখার নাভি, নাক, গলা, কপাল ও হাতে এডিসে জ্বলসে যাওয়ার চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ধৃতদেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে. খবর নিজস্ব সংবাদদাতার
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।