বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৬

বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১৭ মার্চ বৃহস্পতিবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৭৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জাতির পিতার ৯৭তম জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজ ও সরকারী/বেসরকারী শিশু একামেী পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমী, হার্মদদ এবং জেলা প্রশাসনসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। জেলা প্রশাসন ২দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, জন্মদিনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা, শিশু বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরন ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন হতে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়। এ উপলক্ষে সকালে এম, সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ প্রমুখ। পরে অতিথিরা ২দিনব্যাপী আয়োজিত শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করেন।

জুড়ী
বিশেষ প্রতিনিধি: বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্যাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও রনজিতা শর্মা, সহকারী কমিশনার ভূমি এ.এস.এম ইবনুল হাসান ইভেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক শফিক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম।

বড়লেখা
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
শিশু সমাবেশ ও আলোচনা সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কৃষি কর্মকার্ত কুতুব উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, শিক্ষক মঞ্জু লাল দে, শিক্ষার্থী সারিয়া আবেদীন ইতু প্রমুখ।
এর আগে শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি প্রমুখ।
কমলগঞ্জ
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনসহ নানা সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকাল ৮টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্টানের আয়োজন করে। ১৭ মার্চ বৃহষ্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিকাল ৪টায় আলোচনাসভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির এলাহী পরিচালনায় অনুষ্টিত বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরজিত কুমার পাল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র সভাপতি অনিরুর্দ্ধ দাস টিটু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী জয়নাল আবেদীন, ইসলামপুর ইউপি সদস্য মোঃ আমির আলী, কমলগঞ্জ ইউপি সদস্য সুলেমান হোসেন ভূট্টো, সাপ্তাহিক কমলগঞ্জে কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে। শিশু গড়বে নুতন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য ও বঙ্গবন্ধুর সোনার বাংলায়, থাকবে শিশু সুরক্ষায় এই শ্লোগান নিয়ে উপজেলা প্রশাসন সরকারী বেসরকারী অফিস,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠান এই দিবসটি পালন করে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র নেতৃত্বে শহরে একটি বনার্ঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সরকারী বেসরকারী বিভিন্ন অফিসম বিভিন্ন সংগঠন সংস্থার কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। আলোচনা সভায় শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় চৌমুহনায় বঙ্গবন্ধু শিশু একাডেমী শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বঙ্গবন্ধু শিশু একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা আহবায়ক ইমাম হোসেন সোহেল এর সভাপতিত্বে বদিউজ্জামান সেলিম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আছকির মিয়া, জিল্লুল আনাম চেমন, আওয়ামী রীগ নেতা নাজিম উদ্দিন মেম্বার, মোঃ ইকবাল হোসেন আওয়ামী উপজেলা যুবলীগ লীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনমহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়।

এই সংবাদটি 832 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ