বড়লেখায় কমিউনিটি ক্লিনিকের নার্সিং বিভাগের পরিচালক আব্দুল হাকিমের উপর হামলা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

বড়লেখায় কমিউনিটি ক্লিনিকের নার্সিং বিভাগের পরিচালক আব্দুল হাকিমের উপর হামলা

স্টাফ রিপোর্টারঃ
বড়লেখায় অবৈধভাবে বেসরকারী হাসপাতালে ঔষধ বিক্রির তথ্য প্রকাশ করতে যাওয়ার কারনে কমিউনিটি ক্লিনিক নার্সিং পরিচালক সৈয়দ আব্দুল হাকিমের উপর হামলার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল ২০২৩ইং। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষনিক বড়লেখা মেডিনোভা হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, বড়লেখা কমিউনিটি ক্লিনিকের ডা. কামাল খান ও ডা. ইউনুছের অবৈধভাবে ঔষধ বিক্রির বিষয়টি জেনে তা প্রকাশ করতে চেয়েছিলেন সৈয়দ আব্দুল হাকিম। এই নিয়ে ডা. কামাল ও ডা. ইউনুছের সাথে সৈয়দ আব্দুল হাকিমের বাকবিতন্ডা হয়। বিষয়টি হাসপাতালের অন্যান্য নাার্সরা ও জেনে ফেলেন। এই শত্রুতার জের ধরে সৈয়দ আব্দুল হাকিমের উপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এ নিয়ে বড়লেখায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, প্রতি বছর কমিউনিটি ক্লিনিক থেকে লক্ষ লক্ষ টাকার ঔষধ বাহিরে বিক্রি হয়। নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ- বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন কাজ হয়নি কারন তারাও এর ভাগ ভাটোয়ারা পায়। সৈয়দ আব্দুল হাকিম এখন হাসাপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ আছে। শারিরীক ভাবে ব্যাপক মারধর করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সৈয়দ আব্দুল হাকিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সংবাদটি 145 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ