বড়লেখায় আওয়ামীলীগ নেতার প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুস্টিত

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

বড়লেখায় আওয়ামীলীগ নেতার প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুস্টিত

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বড়লেখার চন্দ্রগ্রাম বাজারের হাজী জহুরুল ইসলামের প্রবাস গমন উপলক্ষে ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুস্টিত হয়। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপি,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক , আরও বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, সম্বর্ধিত অতিথি চান্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
ফরহাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 440 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ