ঢাকা |
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
নিজস্ব প্রতিবেদক:
বিয়ানীবাজারে গাড়িতে সিএনজি গ্যাস ক্রয়ের সিরিয়াল নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পরিবহণ শ্রমিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত পরিবহণ শ্রমিক জামাল (৩০) ও জিয়া (২৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোব্ধ শ্রমিকরা প্রায় দু’ঘন্টা সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পরিবহণ শ্রমিকরা জানান, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার খশির রায়পুরী সিএনজি ফিলিং ষ্টেশনে গাড়িতে গ্যাস ভরার সময় সিরিয়াল নিয়ে মাইক্রো চালক জামাল ও জিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হলে ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ উভয় শ্রমিকের উপর হামলা চালান। এতে জামাল ও জিয়া দু’জনই রক্তাক্ত হন। এ খবর পরিবহণ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিয়ানীবাজার মাইক্রোবাস চালক সমিতির সভাপতি বিলাল উদ্দিন জানান,-‘ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ বিনা উস্কানীতে শ্রমিকদের উপর হামলা চালায়। ঘটনার প্রতিবাদে মাইকিং করে ওই ফিলিং ষ্টেশন থেকে গ্যাস না ভরতে সকল শ্রমিকদের বলা হয়েছে।’ এদিকে রায়পুরী সিএনজি ফিলিং ষ্টেশনের পরিচালক নাইম আহমদ জানান,-‘অনেকবার নিষেধ দেয়ার পরও শ্রমিকরা ফিলিং ষ্টেশনে মারামারি শুরু করে। তাই ফিলিং ষ্টেশনের নিরাপত্তার স্বার্থে তাদের বাঁধা দেয়া হয়েছে।’ বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুবের আহমদ সময় চিত্র কে, বলেন, কোন পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়নি। তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।