প্রসঙ্গ : নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

প্রসঙ্গ : নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি এই নির্বাচনে প্রার্থী করেছে আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে, যিনি আলোচিত সাত খুন মামলায় নিহতদের পক্ষে লড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন।

অপরদিকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী শামীম ওসমানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধে থাকা সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন নৌকার টিকিট।  স্থানীয় আওয়ামী লীগের প্রস্তাবের বাইরে গিয়ে তাকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

২২ ডিসেম্বরের ওই ভোট সামনে রেখে শামীম-আইভীর বিরোধ মীমাংসায় এই দুজনসহ নারায়ণগঞ্জের নেতাদের গণভবনে ডেকে বৈঠক করেছেন শেখ হাসিনা।

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন শুরু হবে। ৬১ টি জেলার ওই নির্বাচনে অংশ নিতে প্রায় ৭০০ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এই সংবাদটি 424 বার পঠিত হয়েছে