ঢাকা |
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
দেশে আসতে পারছে না লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম ফাহিম!
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম ফাহিমের বাড়িতে সন্ত্রাসীরা হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর আলম ফাহিম
তিনি ৩নং অলঙ্কারী ইউনিয়ন ছাত্রদল নেতা ছিলেন,
বিগত কিছুদিন আগে ফাহিম তার ফেইসবুক একাউন্টে একটি রাজনৈতিক পোস্ট করেন,এবং সেই পোস্ট নিয়ে কিছু রাজনৈতিক গ্রুপিং তৈরী হয়, এবং এই গ্রুপিংকুন্দল এর কারনে গত ২০ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ফাহিমের নিজ বাড়িতে কিছু সংখ্যক সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা ও ভাংচুর চালায়।
ফাহিমের পরিবার জানান, সন্ত্রাসীরা আমাদের ঘরে ভাংচুর চালিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে,এবং ঘরে থাকা প্রায় ২ লক্ষ টাকা তারা নিয়ে গেছে, এবং যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে আমার ছেলে লন্ডন প্রবাসী ‘জাহাঙ্গীর আলম ফাহিম’ দেশে আসলে তাকে খুন করবে।
পরবর্তীতে লন্ডনে থাকা প্রবাসী জাহাঙ্গীর আলম ফাহিমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে তিনি অত্যন্ত ভয়ভীতির মাঝে আছেন, দেশেও আসতে পারছেন না, বর্তমানে দেশে ফিরা টা উনার জন্য কোন ভাবেও নিরাপদ নয়,এবং তার পরিবারও অনেক নিরাপত্তাহীনতার মাঝে আছেন।
এই বিষয়ে তারা প্রাথমিকভাবে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি,তবে কে বা কারা এই ঘটনা টি ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায় নি, তবে তদন্ত চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।