ঢাকা |
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ছাদেক আহমদ বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা ভাইরাসজনিত সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।
আজ বুধবার(১৫ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব জিয়াউল হাসান এনডিসি এসময় উপস্থিত ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রীর এক মাসের মূল বেতন এবং মন্ত্রণালয় ও এর অধীন পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও বাংলাদেশ রাবার বোর্ড এর কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ৪৯ লক্ষ ৯ হাজার ৫শত ২০ টাকার একটি চেক এসময় হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত থেকে করোনাসংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।