ঢাকা |
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি বাসাতেই সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। আজ সোমবার তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তাঁর পরিবারের পাশে রয়েছে। খবর প্রথম আলোর।
পত্রিকাটি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা (হোম অফিস) থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রথম আলো কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিংহভাগ কর্মী এত দিন হোম অফিসের মাধ্যমে কাজ করে আসছিলেন।
প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।