ঢাকা |
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯
স্টাফ রিপোর্টার : বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসায় আলিম ১ম বর্ষের ছাত্র -ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই বুধবার (আজ) সকাল ১১ ঘটিকার সময় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ লুৎফুর রহমানের সভাপতিত্বে আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাদির ও মাওলানা কমর উদ্দীনের পরিচালনায় আলিম ১ম বর্ষ শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আক্তারল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারী,লন্ডনপ্রবাসী আজাদ আহমদ,
সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক ফয়জুল হক শিমুল,উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সাইফুল্লাহ হোসাইন,সাবেক ইউ/পি সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দী পংকি,দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সবুর,গভর্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দীন,গভর্নিং বডির সদস্য ফয়জুল হক শিক্ষক ও আব্দুস সামাদ,হাজী লুৎফুর রহমান,হাজী আব্দুল আহাদ মানিক,ব্রাজিল প্রবাসী হাসান আহমদ,সৌদী প্রবাসী সামছুদ্দিন চুনু,তরুনসমাজ সেবক হারুনুর রশিদ সোনামনি,

স্বাগত বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি সৈয়দ মুঃমামুনুর রশিদ,নবীনদের পক্ষ থেকে হাফিজ আব্দুস সামাদ। এবারে ৭০ জন ছাত্র – ছাত্রী আলিম শ্রেণীতে ভর্তি হয়েছে। ১ সেট বই ফ্রি প্রদানের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের ফ্রি বই প্রদান করা হবে বলে আশ্বস্থ করেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান। বই গ্রহন করছে আলীম ১ম বর্ষের ছাত্র জাবের আহমদ।
অনুষ্ঠানে নবাগত ছাত্র- ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।