নির্যাতনের সেলরুম হিসেবে পরিচিত সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ ঘরটি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার দাবী।

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

নির্যাতনের সেলরুম হিসেবে পরিচিত সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ ঘরটি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার দাবী।

সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব বিদ্যালয়ের যে রুমের দিকে ইংগিত করছেন, এটা সেই রুম- যেখানে ১৯৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের সময় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য নিরপরাধ সাধারন মানুষ কে পাক হানাদার বাহিনী অমানবিক নিযাতন করেছিল। অনেকে প্রাণ ও হারিয়েছিলেন। এটা এলাকায় নিযাতনের সেল রুম হিসাবে পরিচিত। বিদ্যালয়ের এই রুম সহ পুরো ঘরটি এখন ব্যবহারের অনুপযোগি। দ্রুত মেরামত / সংস্কার বা পুন: নিরমান না করলে যে কোন সময় তা ভেংগে এ স্মৃতি মুছে যেতে পারে।
এলাকাবাসীর দাবী– এটা যথাযথ ভাবে সংরক্ষন করা হউক।( ইনবক্স থেকে হুবহু)

 প্রেরক
নজরুল ইসলাম
ফেইসবুক আইডি থেকে

এই সংবাদটি 687 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ