ঢাকা |
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮
কুমিল্লা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ০৯:১০ | অনলাইন সংস্করণ
কুমিল্লার বুড়িচংয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে এক কলেজছাত্রী। বুধবার কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যের মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম রেল সড়কের রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত পপি আক্তার (১৮) রাজাপুর গ্রামের চা দোকানি মো. বাচ্চু মিয়া মেয়ে ও রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
পুলিশ ও কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন ওই ছাত্রী কলেজে ক্লাশ করতে আসেনি এবং কেউ তাকে কলেজে দেখেনি। মঙ্গলবার দুপুরে পপি আক্তার মোবাইল ফোনে কথা বলতে বলতে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের রেল সড়কের পাশে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় আখাউড়াগামী একটি ট্রেনের নিচে হঠাৎ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি বলে তিনি জানান।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।