ঢাকা |
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬
খরচ যোগাতে না পেরে রিক্সার হাতল ধরেছে প্রতিবন্ধী কিশোর
=================================
ফয়জুল হক শিমুল :
জীবন জীবিকার তাগিদে রিক্সার হাতল ধরেছে প্রতিবন্ধী ছেলেটি। নাম হাছান । বাড়ী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামে।
সিলেট শহরে এক বছর যাবত রিক্সার হাতল আর প্যডেল ঘুরিয়ে মা- বাবা ভাই বোন নিয়ে জিবিকা চালিয়ে যাচ্ছে সে। বৃদ্ধ মা- বাবা ও ছোট এক ভাই এক বোন নিয়ে তাদের পরিবার।
দশম শ্রেণী পড়ে আর লেখাপড়া করতে পারেনী । প্রতিবন্ধী হয়ে ও এক হাত দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে সে। রিক্সার যাত্রী হিসাবে আলোচনার এক ফাঁকে সাংবাদিক পরিচয় দিলে হাছান কথা বলতে চায়না ।
এক পর্যায়ে কথা না বলার কারন জানতে চাইলে সে তার ক্ষোভের কথা জানায় এভাবে-
“আমাকে এনটিভি , আরটিভির সাংবাদিকরা ছবি তুলতে কথা বলতে চাইছিল আমি সে সুযোগ দেইনি। কারন
দশ বছর লেখাপড়া করতে যখন সরকার থেকে একটি টাকাও পাইনি, টাকার জন্য লেখাপড়া করতে পারিনি
এখন আর আমার জন্য লেখালেখির দরকার নাই। ”
সম্প্রতি সিলেট শহরের কদমতলী থেকে তালতলা রিক্সা ভাড়া করেছিলেন এ প্রতিবেদক । সাথে ছিলেন সময়চিত্রের স্টাফ রিপোর্টার এম. মিছবাহ উদ্দিন। তালতলায় রিক্সা এসে থামলে ভাড়া দিয়ে যাওয়ার সময় প্রতিবেদকের গোপন ক্যামেরায় বন্ধি হয়ে গেল হাছান । লেখাপড়ার প্রতি প্রবল উৎসুক হাছানের স্কুলের শিক্ষক থেকে সরকার প্রধান পর্যন্ত এক সাধারণ প্রতিবন্ধী কিশোরের এ ক্ষোভের উত্তর থেকেই গেল । আইনের ফাঁক ফোকর দিয়ে এভাবে অনেকেই তাদের সামাজিক অধিকার হরণ করে নেয়। নিরীহরা এভাবেই নির্যাতিত নিস্পেষিত হয়। কাউকে বলার সাহস থাকে না, শুধু দু:খ, যাতনা, ক্ষোভ চাপা দিয়ে পথ চলতে হয় তাদের।
উল্লেখ্য উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার কথা ছিল কিন্তু এসব কিছুই পায়নি বলে জানায় হাছান। যদি পেত তবে আজ তার লেখাপড়ার খরচ যোগাতে চিন্তা করতে হতনা এবং পড়ালেখা বন্ধ হতনা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।