ধান কাটার সময় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

ধান কাটার সময় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকায় বজ্রপাতে আনছার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 318 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ