তিলপাড়ায় সন্ত্রাসীদের হামলায় আহত এপলু ও তার পরিবার কেমন আছেন ?

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

তিলপাড়ায় সন্ত্রাসীদের হামলায় আহত এপলু ও তার পরিবার কেমন আছেন ?
হাসান আহমদ: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়ায় বৃহস্পতিবার রাত ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় আহত হওয়া এপলু হোসেনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে অপারেশন সফল হওয়ায় বর্তমানে তার অবস্হার কিছুটা পরিবর্তন হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে । তবে তিনি এখনো পুরোপুরি শংকামুক্ত নন-বলছেন চিকিৎসকেরা । এদিকে আহত পুত্রের জীবন নিয়ে ভীষণ চিন্তিত মা নিজের এবং পরিবারের অন্যান্যদের নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করছেন ।দূর্বৃত্তরা ছেলেকে প্রাণে হত্যায় ব্যর্থ হওয়ায় যেকোন সময় তাদের উপর গুপ্তহামলা করতে পারে-তিনি এবং তার মেয়েরা এই ভয়ে রয়েছেন বলে জানিয়েছেন। আহত এপলু হোসেনের ৫৫ বছর বয়সী মা জলিকা বেগম বলেন,’আমার ছেলে মৃত্যুর মুখোমুখী । কারা হামলা করেছে তা জানা যাচ্ছে না। হামলার ধরণ দেখেমনে হচ্ছে ছেলেকে প্রাণে হত্যার জন্য দা দিয়ে আঘাত করা হয়েছে। এখন ছেলে ঢাকায়,আমি মেয়েদের নিয়ে ভীত হয়ে বাড়িতে আছি।ভয়ের কারণে চোখে গুম আসছে না। হামলাকারীরা আমাদের উপরও হামলা করতে পারে বলে আশংকা করছি।’ তিনি তার পুত্রের উপর হামলাকারীদের তথ্য বের করে তাদের বিচার এবং পরিবারের সবার নিরাপত্তা দেয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, তিলপাড়া বাজারের ব্যবসায়ী এপলুর উপর হামলাকারী কে তা এখনো সঠিক করে বলতে পারছেন না কেউ । এ বিষয়ে নাম উল্লেখ ছাড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে । শনিবার দুপুরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে । পুলিশের সাব-ইন্সপেক্টর(এস.আই­­.)শেখর রন্জন পাল বলেন,’অভিযোগ পেয়ে আমরা প্রাথমিক তদন্তে গিয়েছি। হামলা কারীদের সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। আহত ব্যক্তির মা এবং বোনেরা ঐ দিন চিৎকার শুনে তাকে উদ্ধার করলেও হামলাকারীরা মুখোশধারী হওয়ায় তারা চিনতে পারেননি-এটা বলেছেন।তার পরও আমরা ক্লু বের করার চেষ্টা করছি। একটি সূত্র বলছে,হামলার শিকার হওয়া ব্যক্তি সন্ত্রাসীদের চিনতে পেরেছেন।তিনি সুস্হ হওয়ার পর হামলাকারীদের সঠিক নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্হবা মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।’শোকার্ত ঐ পরিবার নিরাপত্তাহীনতার আশংকার কথা পুলিশকে বলেছে কি না জানতে চাইলেএ পুলিশ কর্মকর্তা বলেন,না,তারা এরকম কিছু লিখিত কিংবা মৌখিকভাবে বলেননি।মিডিয়ায় এমন কিছু বলে থাকলে আমরা তাদের শংকা গুরুত্ব সহকারে দেখবো। একাধিক সূত্রমতে, ব্যবসায়ীক শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।তাছাড়া এপলুর চাচাত ভাইদের সাথে অপর একটি পক্ষের মৃদু বিরোধ রয়েছে।এই হামলার পেছনে সেই জেরও জড়িত থাকতে পারে-ধারনা করছেন কেউ কেউ।তবে কারো সাথে তাদের পরিবারের বাএপলুর পূর্ব শত্রুতা ছিল বলে সুনির্দিষ্ট কিছু বলতে পারছে না এপলুর পরিবার। আহত এপলুর চাচাত ভাই আব্দুল কাদির জানান,কারো সাথে তার চাচাত ভাইয়ের শত্রুতা রয়েছে বলে তাদের জানা নেই । তার ভাই (এপলু) এখনো সঙ্গাহীন,তিনি সুস্হ হলে হামলাকারীদের সম্পর্কে সঠিক কিছু জানা যেতে পারে। তার কাছ থেকে জেনে মামলা করা হবে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিলপারা বাজারস্হ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার পর বাড়ির সামনে হামলার শিকার হন এপলু । অজ্ঞাত ৪/৫ যুবক ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় এপলুর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় এপলুকে উদ্ধার করে স্থানীয় ডা:শাহিদ আহমদ তুহিন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এপলু তিলপাড়া (চান্দপাড়া) এলাকার মৃত মুহিব আলীর পুত্র।

এই সংবাদটি 503 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ