তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে হাইকোর্টের রায় কার্যকরের দাবিতে বিয়ানীবাজার ছাত্রলীগের মিছিল

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে হাইকোর্টের রায় কার্যকরের দাবিতে বিয়ানীবাজার ছাত্রলীগের মিছিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকরের দাবিতে বিয়ানীবাজার ছাত্রলীগ(পল্লব গ্রপ)বিক্ষোভ মিছিল করেছে।আজ শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।উপজেলা ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্ত্বে এবং জাফর আহমদ ও নাহিদ আহমদের যৌথ পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা পুলক মালাকার, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য মফিকুল ইসলাম কানন, আকমল আবু্ল কাশেম প্রমুখ নের্তৃবৃন্দ । এ সময় বক্তারা তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানান। (বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 495 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ