ঢাকা |
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
ঘন কুয়াশার কারণে সিলেটে দিনভর তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে এটি মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ নেই। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে সকালে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোন পরিবর্তন আসবে না। ঘন কুয়াশার আগামী ২ দিন থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হতে পারে। সিলেট বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।