শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি আপনাদের কর্মী, আপনাদের মহা মূল্যবান ভোট পেয়ে এমপি হয়েছি।তাই এই সংবর্ধনা আমার নয়,এই সংবর্ধনা জনগণের সংবর্ধনা।২০০১ সালে গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার মানুষের রাস্তাঘাট, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা উন্নয়নের লক্ষে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট মরহুম জিল্লুর রহমানের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সদরকে পৌরসভা ঘোষণা করা হয়।পরবর্তীতে ২০০৯ সালে আমি মন্ত্রী পরিষদে
যোগদানের পর থেকে গোলাপগঞ্জ পৌর শহরের জীবন মান উন্নয়নের লক্ষে যেটুকু বরাদ্দ দিয়েছি
সে অনুযায়ী কাংখীত উন্নয়ন হয়নি।তবে আমি অতিথের কথা বলতে চাইনা। সেটুকু আপনারা বিচার করবেন।আগামী দিনে গোলাপগঞ্জ পৌরশহরের রাস্তাঘাট সহ গোলাপগঞ্জকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে যেটুকু প্রয়োজন আমি এই পরিষদকে সহযোগীতা চালিয়ে যাবো।
তিনি বৃহস্পতিবার বেলা ৪ টার সময় গোলাপগঞ্জ পৌর বাস টার্মিনালে গোলাপগঞ্জ পৌর পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল স্বংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন তার সরকারের আমলে সারা দেশের পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলায় ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান করেছেন,৮ টি উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করেছেন,ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছেন।গোলাপগঞ্জে ফায়ার স্টেশন নির্মানের কাজ চালু হয়েছে।১৫টি বিদ্যালয়ে কম্পিউটার কোর্স চালু করেছেন।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী,৭ নং ওয়ার্ড কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল,৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল আলম,গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পল্লী বিদুৎ সমিতির সচিব সাংবাদিক আব্দুল আহাদ,যুবনেতা রুহেল আহমদ, মাওলানা আব্দুল মালিক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমীর উদ্দিন সাদেক,সিলেট কৃষি বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুহেব,জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিসবাহ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন,মুহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস,এডভোকেট আব্বাস উদ্দিন,ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান এম এ ছালিক,গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দীন সেলিম, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌঃ জামিল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জবান আলী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আং জলিল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল আহমদ জানাল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মেহরুন নেছা, সুফিয়া বেগম, মনোয়ারা ফেরদৌস,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম সিলা ।আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান, ছালেহ আহমদ চৌধুরী,হাজী আব্দুল ওয়াদুদ,গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ,বাজার বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান চৌধুরী,
গোলাপগঞ্জ উপজেলায় এম সি একাডেমী স্কুল এন্ড কলেজের চারতলা ভিত বিশিষ্ট নতুন দ্বিতল একাডেমী ভবনের উদ্বোধন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন ও সর্বশেষে পৌর পরিষদের উদ্যোগে স্বংবর্ধনা অনুষ্টানে অংশ নেন।