ঢাকা |
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে পাওনা টাকা চাওয়ার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সোমবার রাতে গাছবাড়ীতে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত দু জন হচ্ছেন বাণিগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামের মিসবা উদ্দিন ( ৫০) ও শাহীন (৩২)। সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি গুরুতর আহত দু জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আকুনি গ্রামের বাসিন্দা গাছবাড়ী বাজারের ব্যাবসায়ী শাহাব উদ্দিন (৫৫) একই গ্রামের বাহার উদ্দিন (৫৩) এর কাছে ২৫ হাজার টাকা পান। প্রায় তিন সপ্তাহ পূর্বে স্থানীয় মসজিদে জুম্মার দিন শাহাব উদ্দিন বাহার উদ্দিনের কাছে তার পাওনা টাকা চান। টাকা চাইতে গেলে তাদের দু জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন গ্রামবাসী বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা আমানতও করেন। রামাদ্বান চলে আসায় সালিশ হতে দেরী হয়। এরই মাঝে সোমবার গাছবাড়ী বাজারে শাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্টানে বাহার গংরা গিয়ে টাকা নিয়ে উচ্চবাচ্য কথা বলেন। এ সময় শাহাব উদ্দিনের এক ছেলের উপর হামলা করা হয়। শাহাব উদ্দিন এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। পরে শাহাব উদ্দিনের লোকজন খবর পেয়ে বাড়ী থেকে আসলে দু পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহাব উদ্দিনের প্রায় ১৫ জন আহত হন আর বাহার উদ্দিনের পক্ষের ২ জন আহত হন। শাহাব উদ্দিনের পক্ষের আহত লোকজনের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হচ্ছেন মিসবা উদ্দিন ( ৫০), শাহীন (৩২), সিরাজ উদ্দিন (৩০), ইজ্জত উল্লাহ (৪৮), কবির উদ্দিন (২২), জয়নাল ( ৫০)। বাহার উদ্দিনের পক্ষের আহতদের পরিচয় জানা যায় নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।