খোলা চোখ : আমরার ভোট গেলো কই?

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

খোলা চোখ : আমরার ভোট গেলো কই?

খোলা চোখ রিপোর্টার:

আমরার ভোট গেলো কই? একবার কুলাউড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেকবার পুসাইনগর কেজি স্কুলে যাই। জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু ভোটার লিস্টে নাকি নাম নেই। এই কথা বলে তাদের কোন কেন্দ্রে ভোট দিতে দেয়া হয়নি। কথাগুলি বললেন উপজেলার জয়চন্ডী গ্রামের রাধা কর (৫৫) ও রামপাশা গ্রামের গিয়াস উদ্দিন (৩৮)
দুটি ভোট কেন্দ্রে দিনভর ছুটাছুটি করেছেন তারা। কিন্তু কোন সুফল পাননি। বেলা ৩টায় কুলাউড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে উপরোক্ত কথাগুলি লোকজনের কাছে বলে অভিযোগ করেন তারা, অভিযোগে আরো বলেন এই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ ভোটকেন্দ্রের ভেতরেও তাদেও যেতে দেয়নি।

এই সংবাদটি 716 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ