ক্ষমতার ধাপটে ১০ বছর ধরে কর্মরত সিলেট বেতার কেন্দ্রের প্রদীপ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

ক্ষমতার ধাপটে ১০ বছর ধরে কর্মরত সিলেট বেতার কেন্দ্রের প্রদীপ

স্টাফ রিপোর্টার, সিলেট:  বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে সহকারী পরিচালক হিসেবে ২০১৩ সালের ১৫ জানুয়ারী যোগদান করেন প্রদীপ চন্দ্র দাশ। বর্তমানে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগাতার ১০ বছর দেড় মাস ধরে সিলেট বেতার কেন্দ্রে চাকুরী করছেন তিনি। তার অন্যত্র বদলী বা পরিবর্তন না হওয়ায় একই স্থানে দাপটের সঙ্গে কর্মরত আছেন। এরই মধ্যে এডি প্রদীপকে ৩ বার বদলীর আদেশ দেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। অদৃশ্য শক্তির বলে তার বদলী স্থগিত রেখে চাকুরী করে যাচ্ছেন।
এডি প্রদীপের অন্যত্র বদলী সরকারি ভাবে যথা নিয়মে না হওয়ায় গুঞ্জন চলছে। সিলেট বেতার কেন্দ্রে তার ক্ষমতার অপব্যবহার ও দাপটে সচেতন সমাজ সহ সেবা গ্রহিতারা মেনে নিতে পারছেন না। সরকারি অফিসিয়াল কাজে নিরীহদের সেবার পরিবর্তে কথায়- কথায় রাগ, উগ্র মেজাজে অতিষ্ঠ কলা-কুশলীবৃন্দ।
সে জন্য তার বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে ভোক্তভুগিরা জোর দাবী জানিয়েছেন।

এই সংবাদটি 294 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ