কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
*মো. হাসান আহমেদ ইয়ামিন*

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের আন্তরিকতা, সততা ও জনবান্ধব সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা। ভোটার নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে এসে দালালমুক্ত পরিবেশ, স্বচ্ছ কার্যক্রম এবং কর্মকর্তাদের আন্তরিক আচরণে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন তারা।

সেবাগ্রহীতা মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য ভোটার হতে পারেননি। দেশে ফিরে বিভিন্ন মানুষের মুখে শুনেছিলেন, ভোটার হতে হলে দালালের সহায়তা নিতে হয় এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। তবে এসব কথার সত্যতা যাচাই করতে তিনি নিজেই অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন এবং কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে যান।

তিনি বলেন, অফিসে গিয়ে কাগজপত্র জমা দিলে সংশ্লিষ্ট কর্মচারীরা সেগুলো যাচাই করেন। পরে আমাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে বসতে বলেন এবং জানতে চান কেন এতদিন ভোটার হতে পারিনি। আমি প্রবাসে থাকার বিষয়টি জানালে তিনি বলেন, সমস্যা নেই, আপনি অবশ্যই ভোটার হতে পারবেন। আপনি একজন নাগরিক, আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা দায়িত্ব পালন করছি। তাঁর ব্যবহার ও আন্তরিকতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

আমিনুল ইসলাম আরও বলেন, অফিসে কোথাও কোনো দালালের আনাগোনা দেখিনি। পুরো কার্যক্রম ছিল স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও হয়রানিমুক্ত। এমন একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক নির্বাচন কর্মকর্তা পেয়ে আমরা সত্যিই গর্বিত।

স্থানীয়দের মতে, কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে সেবার মান উন্নয়ন। দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খান সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

সচেতন মহলের অভিমত সরকারি সেবাখাতে এ ধরনের সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাদের কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে। এতে সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং নাগরিকরা হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

এই সংবাদটি 21 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ