করোনা আক্রান্ত ডাঃ মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

করোনা আক্রান্ত ডাঃ মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রীর মৃত্যু

সিলেটের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী।

তিনি শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ।

তিনি জানান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী দুইদিন আগে করোনা আক্রান্ত হয়ে নর্থ-ইস্ট হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর শরীরের উন্নতি হয়নি। অবশেষে আজ (শনিবার) সকাল সাড়ে ৬টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই সংবাদটি 554 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ