ঢাকা |
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
সিলেট ব্যুরো চীফ ফয়জুল হক শিমুল:
প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৫০ জন এতিম কন্যার বিয়ের দায়িত্ব নেবেন— সেই প্রতিশ্রুতির প্রথম অধ্যায় পূরণ করে আলোচনায় উঠে আসলেন জামায়াত নেতা ও সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (১ নভেম্বর) সিলেটর বিয়ানীবাজার উপজেলার একটি অভিজাত পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয় এক এতিম কন্যার বিয়ে। কনে তামান্না বেগম (১৮), উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তার বর বেলাল আহমদ (২২), গোলাপগঞ্জ উপজেলার গাগুয়া গ্রামের তরুণ।
বাবা নেই, সংসার চালাতে হিমশিম খাওয়া মা— অথচ মেয়ের বয়স হয়েছে বিয়ের উপযুক্ত। বিয়ের খরচ জোগাড়ের চিন্তায় নিদ্রাহীন রাত কাটাচ্ছিলেন সেই মা। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন সেলিম উদ্দিন।
বিয়ের দিন কনের পরিবারের চোখে আনন্দের জল, মুখে হাসি। বরযাত্রীসহ প্রায় দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। নবদম্পতির জন্য উপহার হিসেবে দেওয়া হয় প্রয়োজনীয় ফার্নিচার, রান্নার সামগ্রী ও গৃহস্থালির উপকরণ।
‘বর’ আবেগঘন কণ্ঠে বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন আয়োজন কেউ করে না। আমরা দোয়া করি, আল্লাহ যেন সেলিম ভাইয়ের এই উদ্যোগকে কবুল করেন।”
নিজ হাতে বিয়ে পড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন,
“অসহায় ও এতিম কন্যাদের মুখে হাসি ফোটাতে পারা আল্লাহর বিশেষ রহমত। আমার লক্ষ্য— অন্তত অর্ধশতাধিক এতিম কন্যাকে বিয়ে দিয়ে তাদের জীবনে নতুন সূচনা ঘটানো। যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।”
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত এই এমপি প্রার্থী ইতোমধ্যে এলাকায় মানবিক কর্মকাণ্ডের জন্য আলোচনায় রয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।