এই ঈদে কুরবানি ভাগাভাগি করবে “শিশুদের জন্য আমরা”:

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

এই ঈদে কুরবানি ভাগাভাগি করবে “শিশুদের জন্য আমরা”:

বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন”শিশুদের জন্য আমরা”।তারা তাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও অসহায় শিশুদের জন্য ঈদের খুশি প্রোজেক্টের নামে, কুরবানীর গরুর গোশত বিতরণ এর উদ্যোগ নিয়েছে।

জানা যায় গত ঈদুল ফিতর এর সময়, যখন করোনা পরিস্থিতি বিরাজ করছে বিয়ানীবাজারে তখন তারা তাদের ঈদের খুশি প্রজেক্টের আওতায় বিয়ানীবাজার এর প্রত্যন্ত অঞ্চলে প্রায় ১৮০০ অসহায় শিশুদের মাঝে ত্রান সহায়তা পৌছে দিয়েছে শিশুদের জন্য আমরা নামের এই সংঘটনটি।
অনেক সময় তারা এক টাকার আহার ও এক টাকার ইফতার বিতরন করেছে বিয়ানীবাজার এর অসহায় ছিন্নমূল শিশুদের মাঝে।

শিশুদের জন্য আমরা সংঘটনের পরিচালনা পরিষদের সদস্য ও প্রতিষ্টাতা সদস্য ফিজিওঃসাইদুর রহমান অমিত জানান, এক টাকা প্রতিকি অর্থে, টাকা দিচ্ছি আহার নিচ্ছি, যাতে এই মন মানসিকতা তাদের অন্তরে জন্মে।

উক্ত সংগঠনের সদস্যরা জানান ,অসহায় শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য।
আমরা আশা করি অতীতের সকল কার্যক্রমের মত এবার ও সবাইকে পাশে পাবো।

এই সংবাদটি 541 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ