আলিম পরীক্ষায় বড়লেখায় সাফল্যে সেরা প্রতিষ্ঠান প্রধানের প্রতিক্রিয়া

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

ফয়জুল হক শিমুল : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসা এবারে আলিম পরীক্ষায় সাফল্যে সেরা হয়েছে।

শতভাগ ফলাফল অর্জনকারী এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান এ প্রতিবেদকের সাথে আলাপকালে এক প্রতিক্রিয়ায় বলেন – মাদরাসার ছাত্র- ছাত্রীরা দাখিলের পর এবারে আলীম পরীক্ষায়ও শতভাগ ফলাফল অর্জন করায় আমি সন্তোষ প্রকাশ করছি। সেই সাথে মাদরাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবক মহলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি মাদরাসার উত্তোরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে মডেল মাদরাসায় রুপান্তরিত করার আশা প্রকাশ করেন এবং সেই সাথে গভর্ণিং বডির সদস্যদের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য: এবারে আলিম পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে সবাই পাশ করে। এ গ্রেড পেয়েছে ৭ জন, এ মাইনাস পেয়েছে ১০ জন, বি গ্রেড পেয়েছে ০৯ জন, সি গ্রেড পেয়েছে ৪ জন।

মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত আলীম পরীক্ষার ফলাফলে উপজেলায় মোট পাশের হার ৯৪.৩৩ %। জিপিএ-৫ ফাইভ পায়নি কেউ। শতভাগ পাস নিয়ে উপজেলায় সেরা হয়েছে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসা।

এই সংবাদটি 865 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ