ঈদ ———- শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

ঈদ
শাকেরা বেগম শিমু
—————–
রমযান শেষে দূরে হাসে বাঁকা চাঁদ,
সবারে জানাই ঈদ মোবারকবাদ।

একমাস সিয়াম আর সাধনার পরে,
খুশির জোয়ার নিয়ে ঈদ এলো ঘরে।
ভেদাভেদ, হানাহানি আজ ভূলে যাও,

সাম্যের এ শিক্ষা টা ঈদ থেকে নাও।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি,,
ঈদ মানে শুধু প্রেম-ভালোবাসা-বাসি।

মুমিন বান্দাগণ আজ সবে খুশি,
দুঃখটা ভূলে গিয়ে মনে সুখ পুষি।
ঈদগাহে গিয়ে পড়ো ঈদের নামায,
ধনী গরীবের মিলনের দিন আজ।

সবে মিলে গড়ে তোল একতা ও সাম্য,
ঈদের এই শুভ দিনে এটুকুই কাম্য।

এই সংবাদটি 333 বার পঠিত হয়েছে